নারীদের ঘরে থাকার নির্দেশ তালেবানের

সরকারি কর্মজীবী নারীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে তালেবান।

নারীদের নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সাময়িকভাবে তাদের ঘরে থাকতে বলেছে দেশটির নতুন এই শাসকগোষ্ঠী। খবর বিবিসির

মঙ্গলবার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গণমাধ্যমে বলেন, নারীদের কর্মস্থলে যোগদানে স্থায়ীভাবে বাধা দেওয়া হবে না।
তারা যাতে কাজে ফিরতে পারেন, সেই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

এ সময় তিনি দক্ষ আফগানদের সরিয়ে নেওয়া বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানান।
একই সঙ্গে পশ্চিমা সামরিক বাহিনীর লোকজন সরিয়ে নেওয়ার জন্য আগামী ৩১ আগস্টের পর আর সময়সীমা বাড়ানো হবে না বলেও সতর্ক করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.