কাশ্মীর পেতেই তালেবানের সাথে হাত মিলিয়েছেন ইমরান খান!

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ)-এর নেত্রী নীলম ইরশাদ শেখ মন্তব্য করেছেন, আফগানিস্তান দখলের জন্য তালিবানকে সাহায্য করেছে ইসলামাবাদ।
এর বিনিময়ে কাশ্মীর দখল করে পাকিস্তানের হাতে তুলে দেবে তালিবান।

সম্প্রতি পিটিআই-এর ওই নেত্রীর এমন মন্তব্য ঘিরে বিতর্কের শুরু হয়েছে পাকিস্তানের রাজনীতিতে।

মঙ্গলবার পাকিস্তানের একটি টিভি চ্যানেলের বিতর্কে নীলম বলেন, তালেবান বলেছে, তারা আমাদের পাশে রয়েছে এবং কাশ্মীরের মুক্তির জন্য আমাদের সাহায্য করবে।
পাক গুপ্তচর সংস্থা আইএসআই প্রত্যক্ষভাবে আফগান তালেবানকে সাহায্য করেছে বলেও দাবি করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.