আফগানিস্তানের বুকে এখন তালেবানদের উত্তপ্ত নিঃশ্বাস।
অনেক নাগরিকই তাদের জীবন ও ভবিষ্যত নিয়ে শঙ্কিত।
তালেবানের ভয়ে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন শত শত মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে।
এমন অনেকেই আছেন যারা নিজেরা দেশের বাইরে রয়েছেন বা বিভিন্ন দেশের নাগরিক হিসেবে বাইরে থাকেন।
তারাও আফগানিস্তানে থাকা পরিবারের সদস্যদের নিয়ে উদ্বেগে রয়েছেন।
এদিকে আফগানিস্তানে তালেবানের হামলায় পাক অভিনেত্রী মালিশা হিনা খানের পরিবারের ৪ সদস্য খুন হয়েছেন।
শোকের খবর জানিয়ে টুইট করে এই অভিনেত্রী লিখেছেন- আমার কাকা, দুই ভাইকে মেরে ফেলেছে তালেবান। তালেবানের গুলি বর্ষণ ও আগুনের গোলায় জ্বলে উঠেছিল তাদের গাড়ি।
জীবন্ত অবস্থায় পুড়ে মারা গিয়েছে তারা।
আমার পরিবারের আরও কয়েকজন সদস্য তালেবানদের ভয়ে লুকিয়ে রয়েছে।
এমন পরিস্থিতিতে পরিবারের লোকজনের মৃত্যুর শোকও করতে পারছে না তারা।
