মহামারীর ক্ষতি কাটিয়ে যাত্রীদের নিয়মিত ভ্রমণ সেবা দিতে প্রস্তুত হচ্ছে মার্কিন উড়োজাহাজ পরিষেবা সংস্থা ডেল্টা এয়ার।
বিশ্বের অনেক দেশই ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে, কোথাও কোথাও টিকা গ্রহণকারী যাত্রীদের জন্য সীমান্ত খুলে দেয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে নতুন করে প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
এজন্য ইউরোপের উড়োজাহাজ প্রস্তুতকারী সংস্থা এয়ারবাসের কাছে নতুন ৩০টি বাহনের ক্রয়াদেশ দিয়েছে বিমানসংস্থা ডেল্টা এয়ার।
এ দফায় তুলনামূলক চাপা আকৃতির এ৩২১নিও জেট কিনবে সংস্থাটি।