কিছুদিন আগেও করোনাভাইরাসের অন্যতম হটস্পট ছিলো ভারত।
দেশটিতে সংক্রমণ ও মৃত্যু কমে আসলেও প্রতিনিয়ত ছড়াচ্ছে ভাইরাসটি।
এরমধ্যেই চলছে টিকাদান কার্যক্রম।
পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে নিতে ভারতজুড়ে এখন টিকাদান মহাযজ্ঞ চালাচ্ছে।
গতকাল শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ১ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে মোট ৬২ কোটির বেশি টিকা প্রদান করা হয়েছে।
টিকাদান নিয়ে এমন পরিসংখ্যান প্রকাশ হওয়ার পর টিকাকরণ কর্মসূচিতে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।