এবার উদ্ধারকারী বিমানে সন্তান প্রসব আরেক আফগান নারীর

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী বিমানে সন্তান প্রসব করেছিলেন এক আফগান নারী।
এবার আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় যুক্তরাজ্যের একটি উদ্ধারকারী বিমানে শনিবার (২৮ আগস্ট) ভোরে কেবিন ক্রুদের সহায়তায় একজন আফগান নারী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
এসময় বিমানটি ৩৩ হাজার ফুট উঁচুতে ছিল।

টার্কিশ এয়ারলাইন্স জানিয়েছে, ২৬ বছর বয়সী সোমান নুরি কাবুল থেকে দুবাই হয়ে যুক্তরাজ্যের বার্মিংহ্যামে যাচ্ছিলেন।
দুবাই থেকে ফ্লাইটটি বার্মিংহ্যামে যাওয়ার পথে মধ্য আকাশেই তার প্রসব বেদনা শুরু হয়।

বিমানে কোনও ডাক্তার ছিলেন না।
তখন কেবিন ক্রুদের সহায়তায় তিনি সন্তান প্রসব করেন।
তিনি তার শিশু কন্যার নাম রেখেছেন হাভা, ইংরেজিতে ইভ।

এয়ারলাইন্সটি জানিয়েছে, মা ও শিশু দুজনেই সুস্থ আছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.