আফগানিস্তানে তুরস্কের কূটনৈতিক কার্যক্রম চলবে

তালেবান কাবুল দখলের পর আফগানিস্তান থেকে ন্যাটোর সদস্য দেশগুলো নিজেদের সেনা, নাগরিক ও তাদের অনুগত আফগানদের সরিয়ে নিচ্ছে।
আগামী ৩১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত দেশগুলো সৈন্যদের ফিরিয়ে নিতে জোরেশোরে কাজ করছে।
ঠিক সেসময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কাবুলে নিজেদের দূতাবাস ও কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

এরদোয়ান বলেছেন, ‘তুরস্ক আফগানিস্তানের রাজধানী কাবুলে পুনরায় তাদের দূতাবাস চালু করবে এবং কাবুলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে।’

স্থানীয় সময় রোববার মন্টিনিগ্রো থেকে দেশে ফিরে তুর্কি গণমাধ্যম এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এরদোয়ান এসব কথা বলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.