সৌদির মক্কা ক্লক টাওয়ারে বিরল দৃশ্য ধারণ

সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থতি ‘মক্কা ক্লক’ টাওয়ারে বজ্রপাতের বিরল দৃশ্য ধরা পড়েছে। গত বৃহস্পতিবার সৌদির ফটোগ্রাফার আবদুল্লাহ আল শরিফ বিরল দৃশ্যটি ধারণ করেন।

বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি ‘মক্কা ক্লক’।
এটি পবিত্র মসজিদুল হারামের পাশে অবস্থিত।
চতুর্মুখী ক্লক টাওয়ারে বজ্রপাত আঘাতের বিরল দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ দেখেন।

মক্কা নগরীতে ১৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে চতুর্মুখী ঘড়িটি লাগানো হয়েছে।
এক মুখে লাগানো হয়েছে ৯ কোটি ৮০ লাখ পিস গ্লাস মোজাইক।
শিলালিপির ওপর শৈল্পিক কারুকার্যে অলঙ্করণ করে আরবিতে লেখা আছে ‘আল্লাহু আকবর’ শব্দগুচ্ছ, যা ২১০০০ রঙিন বিজলি বাতির আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.