ফের কাবুল বিমানবন্দরে রকেট হামলা

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ফের রকেট হামলা চালানো হয়েছে।
সোমবার সকালে একাধিক রকেট ছোড়া হয় বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য।

আগামীকাল ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন শেষ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিমানবন্দরের ভেতরের এলাকা মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে।
এখনও সামরিক-বেসামরিক লোকজন সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

এদিকে, কাবুলে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী।
এতে আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.