সংবাদ সংস্থা এএফপির বিশ্লেষণে বলা হয়েছে, ক্ষমতা গ্রহণের আট মাসের মাথায় জো বাইডেনের জনপ্রিয়তা কমতে শুরু করেছে।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার নিয়ে লেজেগোবরে অবস্থা ছাড়াও অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্রের মানুষ বাইডেনের ওপর আস্থা হারাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা রাসমুসান সবশেষ সমীক্ষায়, বাইডেনের অ্যাপ্রুভাল রেটিং সাত পয়েন্টে কমে গেছে।
এই মুহূর্তে ৪৬ শতাংশ মার্কিন মনে করছেন যে বাইডেন দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্য, যা আগে ছিল ৫৩ শতাংশ।
অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের জনপ্রিয়তা আগের তুলনায় বেড়েছে।
৪৩ শতাংশ মার্কিন মনে করেন, যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে তার।
২০ বছরের আফগান যুদ্ধের অবসানের ঘোষণা দিয়ে যুদ্ধবিরোধী নাগরিকদের বাহবা পেয়েছিলেন বাইডেন।