ভ্যাক্সিন না নিয়ে মাস্ক খুলে ক্লাস, অর্ধেক শিক্ষার্থী আক্রান্ত

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মেরিন কাউন্টিতে একটি প্রাথমিক স্কুলে স্বাস্থ্যবিধি না মেনে পাঠদান করায় শ্রেণিকক্ষের অর্ধেক শিক্ষার্থী করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে।
পাঠদানের বিষয়ে কোভিড ১৯ প্রটোকল মানার কথা বলা হয়েছিল।
শিক্ষার্থীদের মাস্ক পরা, ছয় ফুট দূরত্বে বসা ও সামাজিক দূরত্ব সব ঠিক থাকলেও ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে তাদের রক্ষা মেলেনি।

গত ১৯ মে স্কুলটির একজন শিক্ষকের করোনা সংক্রমণের লক্ষণ দেখা যায়।
কিন্তু তিনি তা অস্বীকার বলেন।
দাবি করেন, তার অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে।
তিনি মাস্ক পরলেও ক্লাস নেওয়ার সময় খুলে রাখতেন।
দুদিন পর তিনি জানতে পারেন তার করোনা পজিটিভ।
এর আগে তিনি টিকাও নেননি। এরপরই ক্লাসের অর্ধেক প্রায় ২৪ জন শিক্ষার্থীও সংক্রমিত হয়। শিক্ষার্থীদের মধ্যে যারা আক্রান্ত হয়েছে তারা সবাই শ্রেণিকক্ষে ওই শিক্ষকের কাছাকাছি বসতেন। সেই সংক্রমণ অন্য ক্লাসেও ছড়িয়ে পড়ে।
অনেকের অভিভাবকও করোনা আক্রান্ত হন। তাদের মধ্যে বেশ কয়েকজন ভ্যাকসিনও নিয়েছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.