কাবুল ছাড়লো মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইট

আফগানিস্তান ছাড়লো মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইট।
আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মার্কিন সামরিক বাহিনীর শেষ ফ্লাইট ছেড়ে গেছে বলে পেন্টাগন এক ঘোষণায় নিশ্চিত করেছে।
ফলে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের যুদ্ধের ইতি ঘটল।

ইউএস সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল কেনেথ ম্যাককেনজি এর আগে এক ঘোষণায় জানিয়েছেন, গত ১৪ আগস্ট অর্থাৎ তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার আগে থেকে এখন পর্যন্ত ৭৯ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
এর মধ্যে ৬ হাজার মার্কিন নাগরিক রয়েছে।

স্থানীয় সময় সোমবার পেন্টাগন থেকে এক সংবাদ সম্মেলনে ম্যাককেনজি বলেন, আফগানিস্তান থেকে আমাদের লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শেষ হওয়ার ঘোষণা দিচ্ছি আমি।

তিনি বলেন, এর মাধ্যমে আফগানিস্তানে প্রায় ২০ বছর ধরে চলা মার্কিন মিশনেরও সমাপ্তি ঘটল। গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো দেশের নিয়ন্ত্রণ নেয় তালেবান।
এরপরেই প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছেড়ে পালান এবং সরকার ব্যবস্থা ভেঙে পড়ে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.