পিএসজিতেই থাকছেন এমবাপে

প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) চাহিদার সঙ্গে আর পেরে উঠলো না রিয়াল মাদ্রিদ।
কয়েক দফায় দাম বাড়িয়েও কাইলিয়ান এমবাপেকে নিজেদের দলে পেলো না স্প্যানিশ ক্লাবটি। চলতি মৌসুমের পুরোটা পিএসজিতেই থাকছেন ২০১৮ বিশ্বকাপের উদীয়মান তারকা।

ফুটবলভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডট কম তাদের প্রতিবেদনে জানাচ্ছে, এমবাপের জন্য ২০০ মিলিয়ন ইউরোর চাহিদা ছিলো পিএসজির।
কিন্তু রিয়াল মাদ্রিদ ১৮০ মিলিয়ন ইউরোর বেশি দিতে রাজি নয়।
যে কারণে অনেক ইচ্ছে থাকার পরেও রিয়ালে যেতে পারছেন না এমবাপে।

তবে এ মৌসুমে না গেলেও, নতুন মৌসুমে হয়তো বিনা ট্রান্সফার ফি’তেই রিয়ালে যোগ দিতে পারবেন এমবাপে।
কেননা ২০২১-২২ মৌসুম পর্যন্তই পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে তার।
যার মানে দাঁড়ায় ২০২২-২৩ মৌসুম শুরুর আগে তিনি নিজের ইচ্ছেমতো ফ্রি ট্রান্সফারেই যেকোনো দলে যোগ দিতে পারবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.