মুস্তাফিজুর রহমানেই ভয় দেখছে নিউজিল্যান্ড

বাংলাদেশের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বুধবার থেকে মাঠে নামছে সফরকারী নিউজিল্যান্ড। তার আগে সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক টম লাথামের কণ্ঠে মুস্তাফিজ ভয়।
ফিজের বিপক্ষে কিউইদের ভুগতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে টম লাথাম বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকেই আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে।
তবে মুস্তাফিজুর রহমান নিশ্চিতভাবেই আমাদের ভোগাবে।
স্লো বোলিংয়ের জন্য সে বেশ সমাদৃত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তার বোলিং দুর্দান্ত ছিল।
তবে আমাদের ছেলেরা শেষ পাঁচ দিন কঠোর পরিশ্রম করছে।
আমরা তাদের মুখোমুখি হতে মুখিয়ে আছি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.