‘নতুন সরকার আজ ঘোষণা করতে পারে তালেবান’

আফগানিস্তানে নতুন সরকারের ঘোষণা আজ শুক্রবার দিতে পারে তালেবান।
গোষ্ঠীটির দুটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের পর নতুন প্রশাসনের ঘোষণা দেওয়া হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্র দুই দশকের যুদ্ধের ইতি টেনে পুরোপুরি আফগানিস্তান ছাড়ার কয়েক দিনের মধ্যে তালেবান নতুন সরকার গঠন করতে যাচ্ছে।
তবে পশ্চিমা বিশ্ব অপেক্ষা ও পর্যালোচনায় রয়েছে। কিছু যোগাযোগের ক্ষেত্র তৈরি হওয়ায় নেতারা সরকার গঠনের দিকে দ্রুত আগাচ্ছে।

জাতিসংঘ জানিয়েছে, তারা দেশটিতে মানবিক ত্রাণ সহযোগিতার ফ্লাইট পুনরায় চালু করেছে।
এতে করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মাজার-ই-শরিফ ও কান্দাহারের যোগাযোগ স্থাপিত হলো।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.