আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে কর্মসংস্থান ও শিক্ষার অধিকারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন প্রায় ৮০ জন নারী।
গতকাল বৃহস্পতিবার বিক্ষোভে উপস্থিত মারিয়াম আব্রাম আল জাজিরাকে বলেন, নারীদের কাজ করার অধিকার নিয়ে কার্যত তালেবান সরকারের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না।
এ কারণে তারা হতাশায় রাস্তায় নেমে এসেছেন।
২৪ বছর বয়সী এই তরুণী বলেন, কয়েক সপ্তাহ ধরে তাকে এবং অন্যান্য নারীদের কাজে না আসতে বলা হয়।
অনেকে অফিসে গেলেও ফিরিয়ে দেওয়া হয়।
আব্রাম বলেন, তিনি এবং অন্যান্য হেরাতি নারীদের একটি দল শীর্ষ তালেবান কর্মকর্তাদের সঙ্গে দেখা করে নারীদের অধিকার সম্পর্কে তাদের নীতির স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন, কিন্তু কখনোই উপযুক্ত উত্তর পাননি।