দীর্ঘ ক্যারিয়ারে রোনালদোর অর্জন তো কম নয়।
এইতো সেদিন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভাঙলেন এই পর্তুগিজ উইঙ্গার।
আর এই কীর্তিই তাকে জায়গা করে দিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।
শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যমে গিনেস বুক কর্তৃপক্ষের সনদ হাতে ছবি পোস্ট করেছেন রোনালদো নিজেই।
সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে ধন্যবাদ। রেকর্ড ভাঙার কারণে স্বীকৃতি পেলে সবসময় ভালো লাগে।
এবার সংখ্যাগুলোকে আরও উপরে তোলার চেষ্টা করা যাক!’
