‘বারাদারই হচ্ছেন আফগানিস্তানের নতুন সরকারপ্রধান’

তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গানি বারাদারের নেতৃত্বেই গঠিত হচ্ছে আফগানিস্তানের নতুন সরকার।
শুক্রবার জুমার নামাজের পর যেকোনো মুহূর্তে এই ঘোষণা আসার কথা।
তালেবানের একাধিক সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা গেছে, তালেবানের রাজনৈতিক দপ্তরের প্রধান বারাদারের পাশাপাশি সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই থাকছেন নতুন সরকারের উচ্চ পদে।

তালেবানের এক সদস্য নাম না প্রকাশের শর্তে রয়টার্সকে বলেছেন, তিন নেতা এরই মধ্যে কাবুলে পৌঁছেছেন।
সেখানে নতুন সরকার ঘোষণার চূড়ান্ত প্রস্তুতি চলছে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.