আফগানিস্তানের ভবিষ্যৎ চীনের হাতে: তালেবান

তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের অর্থনৈতিক ভবিষ্যৎ প্রধানত চীনের ওপর নির্ভরশীল।
এর আগে যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনের সহায়তায় সম্মত হয়েছে চীনারা।
বৃহস্পতিবার ইতালীয় প্রকাশনা লা রিপাবলিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার।
আমাদের জন্য মৌলিক ও অসাধারণ এক সুযোগের কথা তারা তুলে ধরেছে।
তারা আফগানিস্তান পুনর্গঠন ও বিনিয়োগে প্রস্তুত।

জবিহুল্লাহ মুজাহিদ জানান, আফ্রিকা, এশিয়া ও ইউরোপের সঙ্গে বিভিন্ন বন্দর, রেলওয়ে, সড়ক ও শিল্পপার্কের মাধ্যমে চীনকে যুক্ত করতে নেওয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাবে তালেবান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.