স্বামী বদলই যেন তার পেশা।
বিয়ে করে সংসার করতেন বড়জোর ১০ থেকে ১৫ দিন।
তারপর সুযোগ বুঝে অর্থকড়ি নিয়ে সোজা উধাও হয়ে যেতেন।
কিছুদিন বিরতি দিয়ে আবার অন্য পুরুষ, অন্য বিয়ে, নতুন সংসার।
এভাবে গত চার বছরে আটজন স্বামীর ঘর করেছেন ভারতের এক নারী।
প্রতারণার দায়ে স্থানীয় পুলিশের হাতে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন তিনি।
এরপর শারীরিক পরীক্ষায় ধরা পড়েছে, ওই নারী এইচআইভি/এইডসে আক্রান্ত।
ওই মহিলার বাড়ি ভারতের পাঞ্জাবে। বয়স ৩০। তিনি দুই সন্তানের মা।
বিয়ে করে প্রতারণার ব্যবসা ফেঁদে বসেছিলেন গত চার বছর ধরে।
এ কাজে তার আরও তিন সহযোগীও ছিলেন। পুলিশ সেই সঙ্গীদের গ্রেপ্তার করেছে।
পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছেন ওই মহিলাও।
পুলিশ বলেছে, ঠিক কতদিন ধরে তিনি এ রোগ বয়ে বেড়াচ্ছেন, তা নিশ্চিত নয়।
এ কারণে পুলিশ ওই নারীর সাবেক স্বামীদের সঙ্গে যোগাযোগ করেছে।
সুস্থতা নিশ্চিত করতে তাদেরও মেডিক্যাল পরীক্ষা করাতে বলা হয়েছে।