সিরিজ জিততে নেমে লজ্জার হার বাংলাদেশের

জিতলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত।
এমন এক ম্যাচে উজ্জীবিত থাকার বদলে উল্টো হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বাংলাদেশ।
মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৯ রানের লক্ষ্যও তাড়া করতে পারলো না মাহমুদউল্লাহ রিয়াদের দল।

খেলায় হার-জিত তো থাকেই। কিন্তু লড়াই করার মানসিকতা তো থাকবে!
সেই মানসিকতা একদমই দেখা যায়নি বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে।
প্রতিপক্ষকে ইদানীং নিয়মিতই লজ্জায় ফেলা টাইগাররা এবার নিজেরাই দেখলো সেই বিভীষিকা।

সিরিজ জিততে নেমে মাত্র ৭৬ রানেই গুটিয়ে গেলো রিয়াদ বাহিনী।
সময়মতো ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড। ৫২ রানের বড় জয়ে পাঁচ ম্যাচ সিরিজে এখন ২-১ ব্যবধানে পিছিয়ে টম ল্যাথামের দল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.