অন্তঃসত্ত্বা নারী পুলিশ কর্মকর্তাকে হ’ত্যার অভিযোগ তালেবানের বিরুদ্ধে

আফগানিস্তানে অন্তঃসত্ত্বা এক নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে মারার অভিযোগ উঠেছে দেশটির সদ্য ক্ষমতায় যাওয়া তালেবানের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রোববার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ওই নারী পুলিশ কর্মকর্তার নাম বানু নিগার বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ঘোর প্রদেশের রাজধানী ফিরোজকোহতে আত্মীয়-স্বজনদের সামনেই তাকে হত্যা করা হয়।

তবে এ ঘটনার এখনও বিস্তারিত জানা যায়নি।
অনেকে ভয়ে মুখ খুলতে চাচ্ছেন না।
তবে তিনটি ‍সূত্র বিবিসিকে জানিয়েছে, শনিবার স্বামী ও সন্তানের সামনেই নিগারকে প্রথমে মারধর ও পরে গুলি করেন তালেবান যোদ্ধারা।

স্বজনদের সরবরাহ করা অঙ্কন চিত্রে দেখা যাচ্ছে, রুমের এক কোণে নিগারের মরদেহ পড়ে আছে। দেয়ালে রক্তের ছোপ। মুখ মারাত্মকভাবে বিকৃত হয়ে গেছে।

বানু নিগার স্থানীয় একটি জেলখানায় কর্মরত ছিলেন এবং তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.