খাবার নেই, শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

শ্রীলঙ্কায় খাদ্য মজুত ঠেকাতে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
চলমান খাদ্য সংকট নিরসনে দেশটির পার্লামেন্ট সোমবার এই জরুরি অবস্থা জারির পক্ষে সায় দেয়।
তবে বিরোধীদলীয় পার্লামেন্ট মেম্বাররা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
তাদের মতে, দেশে জরুরি অবস্থা জারির কোনো দরকার নেই।
কারণ খাদ্য সরবরাহে যেসব আইন আছে সেগুলো কার্যকর করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। জরুরি অবস্থা জারি করে পরিস্থিতিকে আরও কঠিন করা হচ্ছে।

সরকার বলছে, খাদ্য সংকট মোকাবিলায় স্বাভাবিক আইন প্রয়োগের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। কিন্তু করোনা মহামারির কারণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.