বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, কে কে আছেন দলে?

অবশেষে ঘোষণা করা হয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল।
আইসিসির বেঁধে দেয়া সময় ১০ সেপ্টেম্বরের আগেই ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলের সঙ্গে রাখা হয়েছে দুইজন রিজার্ভ সদস্য। এই দলে থাকছেন না তামিম ইকবাল।
শেষ মুহূর্তে নিজে থেকেই জানিয়ে দেন আসন্ন বিশ্বকাপে না খেলার কথা।

আগামী ১৭ অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই

আমিনুল ইসলাম বিপ্লব ও রুবেল হোসেন।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.