বহুকাল ধরে নানা ভাবেই বলিউডের সঙ্গে ক্রিকেটের মাখামাখি!
রঙিন দুনিয়ার সঙ্গে বিভিন্নসূত্রে যুক্ত হয়েছে ভারতীয় ক্রিকেটারদের নাম।
বিশেষত একাধিক কিংবদন্তী ক্রিকেটারের জীবন বলিউডের সিনেমায় মূর্ত হয়েছে।
এবার বলিউড সিনেমায় দেখা যাবে ভারতের আরেক সাবেক কিংদন্তী ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির জীবন।
বলি পাড়ায় অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নির্মাণ করা হবে।
কিন্তু এতদিন এ সম্পর্কে অফিসিয়াল কোন ঘোষণা আসেনি। শেষমেশ নিজের বায়োপিক নির্মাণের সম্মতি দিয়েছেন দাদা।
লাভ ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে সৌরভ গাঙ্গুলির জীবনের গল্প নিয়ে করা এই চলচ্চিত্র।
সিনেমাটি প্রযোজনা করবেন ভারতীয় নির্মাতা লাভ রঞ্জন।
নিজের জীবনের গল্পে সিনেমা নির্মাণের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে টুইটারে সৌরভ গাঙ্গুলি লিখেছেন, ‘একটা সময় ক্রিকেটই আমার জীবন ছিল।
ক্রিকেটই আমাকে মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। লাভ ফিল্মসকে ধন্যবাদ আমার যাত্রাকে বড় পর্দায় উপস্থাপন করার জন্য।’