তালেবানের এক কর্মকর্তা আফগানিস্তানের নারীদের অধিকারের কথা বলতে গিয়ে হিজাব না পরা নারীরা কাটা তরমুজের মতো বলে বিরুপ মন্তব্য করেছেন।
তালেবানের ওই সদস্যের এ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং অনেকেই নিন্দা জানাচ্ছেন।
তালেবানের ওই সদস্য বলেন, ‘আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন?
নাকি আস্ত তরমুজ কেনেন? অবশ্যই গোটাটাই কেনেন। হিজাব না পরা নারীরা হলো ‘কাটা তরমুজ’।
বিবিসির সাংবাদিক জিয়া শাহরিয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন। আপলোডের পরপরই প্রচুর সংখ্যক মানুষ এটি দেখেন এবং শেয়ারও করেন।
