কোহলিকে পাগলের মতো ভালোবাসতেন এই অভিনেত্রী

ভারতীয় জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে একসময় পাগলের মতো ভালোবাসতেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।
নিজ মুখেই ভারতের সংবাদমাধ্যমগুলোকে এ কথা জানিয়েছেন তিনি।
তা ছাড়া ভাইয়ের কারণেই তার ক্রিকেট ভক্তি আর টিম ইন্ডিয়ার জন্য মাঠে গিয়ে গলা ফাটিয়ে চিৎকার করা হয় বলে জানিয়েছেন ম্রুণাল।
তেলুগু ছবি ‘জার্সি’র হিন্দি রিমেকে অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর।
একই নামের হিন্দি ছবিতে তার নায়ক শাহিদ কাপুর। ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করছেন ‘কবীর সিং’।
ওই ছবির প্রসঙ্গেই ম্রুণাল এসব কথা বলেন।

তিনি বলেন, একটা সময় বিরাট কোহলিকে পাগলের মতো ভালোবাসতাম।
আমার ভাই তার ভক্ত।
ভাইয়ের কারণে ক্রিকেট দেখতে শুরু করি। পাঁচ বছর আগে স্টেডিয়ামে বসে ম্যাচ দেখেছি।
মনে আছে, সেদিন নীল জার্সি পরে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটিয়েছিলাম।
আর আজ আমিই একটা ক্রিকেট নিয়ে ছবির অংশ। এটা একটা দারুণ কাকতালীয় ব্যাপার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.