বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান পরিষেবায় ফেরার অনুমতি দিচ্ছে সিঙ্গাপুর

দুই বছরেরও বেশি সময় গ্রাউন্ডেড থাকার পর বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজকে পরিষেবায় ফেরার অনুমতি দিতে যাচ্ছে সিঙ্গাপুর।
গতকাল সিঙ্গাপুরের উড়োজাহাজ নিয়ন্ত্রণ সংস্থা এ তথ্য জানিয়েছে।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সর্বশেষ দেশ হিসেবে জেটটির প্রত্যাবর্তন অনুমোদন করছে সিঙ্গাপুর।

এক বিবৃতিতে সিভিল এভিয়েশন অথরিটি অব সিঙ্গাপুর জানিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ উড়োজাহাজ পরিষেবা সংস্থাগুলোর এয়ারওয়ার্থনেস ডাইরেক্টিভ ও ফ্লাইট ক্রুদের অতিরিক্ত প্রশিক্ষণের ওপর ভিত্তি করে ৭৩৭ ম্যাক্স জেটকে পরিষেবায় ফেরার অনুমতি দেয়ার প্রক্রিয়া চলছে।

দুটি মারাত্মক দুর্ঘটনার পর ২০১৯ সালের মার্চে সিঙ্গাপুর ৭৩৭ ম্যাক্স দিয়ে ফ্লাইট পরিচালনা স্থগিত করে।
কয়েক মাস থেকে এ মডেল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোতে পরিষেবায় ফিরেছে।
সম্প্রতি অস্ট্রেলিয়া, ফিজি, ভারত ও মালয়েশিয়াসহ বেশকিছু দেশ ম্যাক্সকে পরিষেবায় ফেরার অনুমোদন দিয়েছে।
তবে এ অঞ্চলের সবচেয়ে বড় বাজার চীন এখনো মডেলটিকে পরিষেবায় ফেরার অনুমোদন দেয়নি। যদিও গত মাসে বোয়িং চীনে ৭৩৭ ম্যাক্স দিয়ে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করেছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.