রাতে ইউনাইটেডে নতুন অভিষেক ক্রিশ্চিয়ানো রোনালদোর

দীর্ঘ ১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মৌসুমের সবচেয়ে বড় চমক হিসেবেই নিজের পুরোনো ঠিকানায় ফিরেছেন রোনালদো।
সেই পুরোনো ঠিকানায় আজ নতুন করে অভিষেক হতে চলেছে তার।

আন্তর্জাতিক সূচির বিরতির পর শনিবার রাতে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা।
বাংলাদেশ সময় রাত ৮টায় নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।
এই ম্যাচেই রেড ডেভিলদের জার্সিতে খেলতে দেখা যাবে রোনালদোকে।

ইউনাইটেডের কোচ ওলে গানার সুলশার নিশ্চিত করেছেন, শনিবারের ম্যাচে মাঠে নামবেন রোনালদো।
তবে তিনি ম্যাচের শুরু থেকেই খেলবেন কি না, তা নিশ্চিত করে বলেননি রোনালদোর একসময়কার সতীর্থ সুলশার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.