আঙুলের পুরনো ব্যথা ফিরে আসায় নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে খেলেননি সাকিব আল হাসান।
তবে প্রেসিডেন্টস বক্সে বসে খেলা দেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথাও বলেছেন সাকিব।
কিন্তু ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের কাছে সে কথা গোপন রাখলেন না পাপন।
শুক্রবার খেলা দেখার সময় সাকিব আর পাপনের মধ্যে ঠিক কী কথা হয়েছিল? ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি জানিয়ে দিলেন সে কথা।
পাপন বলেন, আজ সাকিব আমাকে বলছে যে এবারের বিশ্বকাপে আমাদের জন্য ভালো সুযোগ আছে।
সাকিবের মতো খেলোয়াড় যখন বলে এবার ভালো সুযোগ আছে তার মানে দলের ওপরও তার আত্মবিশ্বাস আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ।