ভুল কম ধরে ভালোর দিকে তাকানোর আহ্বান সাকিব আল হাসানের

ব্যাটসম্যানদের দায়িত্ব বা ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলতে মানা করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সঙ্গে বলেন, ব্যাটসম্যানদের ভুল না ধরে ভালোর দিকে নজর দেন।

রবিবার রাজধানীর একটি হোটেলের ডিবিএল টাইলসের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব বুঝে নেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন সাকিব আল হাসান।

সাকিবের মতে, ‘আপনি যদি ভুল ধরতে চান, যেকোনো জিনিসেরই ভুল ধরা সম্ভব।
সো ভুলটা একটু কম দেখে, ভালোর দিকে যদি তাকান, তাহলে অনেক ভালো কিছু দেখতে পাবেন।
আপনার দেখার দৃষ্টিটা আসলে কেমন সেটা বুঝতে হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.