ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব।
রবিবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা হন সাকিব।
তবে ভিসা জটিলতার কারণে যেতে পারেননি মুস্তাফিজ।
জটিলতার সমাধান হলে আজ সোমবার আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবেন মুস্তাফিজ।
আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ১৯ মার্চ। গত এপ্রিল মাসে ভারতে শুরু হয়েছিল হাজার কোটি টাকার এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ।
তবে করোনাভাইরাসের প্রকোপে মাঝপথেই বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট।
এবার আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে।
এবার আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন সাকিব আর মুস্তাফিজ।
সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সে, মুস্তাফিজের ঠিকানা রাজস্থান রয়্যালস।
দুজনেরই এক সঙ্গে ঢাকা ছাড়ার কথা ছিল।
তবে সাকিব চলে গেলেও মুস্তাফিজ এখনো যেতে পারেননি ভিসা জটিলতার কারণে।