সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তারই দল রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে একহাত নিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেকচার দেওয়া বুশের জন্য মানায় না।
কাউকে উপদেশ দেওয়াও অন্তত তার কাজ হতে পারে না।
তিনি ১৩ সেপ্টেম্বর এক ই-মেইলে বলেন, ‘উগ্রবাদ নিয়ে জর্জ বুশের বক্তৃতা দেখতে হচ্ছে আমাদের!
বুশই আমেরিকাকে আফগানিস্তান ও মরুর দেশগুলোতে যুদ্ধে নিয়ে গিয়েছিলেন।’
‘তিনি সেসব যুদ্ধে হেরেছেন! এখন সেই বুশই বলছেন, আমেরিকার ডানপন্থী লোকজন বাইরের উগ্রবাদীদের চেয়ে ভয়ংকর!’ উষ্মা প্রকাশ করেন ট্রাম্প।
তিনি বলেন, বাইরের উগ্রবাদীরা আমেরিকাকে ঘৃণা করে।
আর তারা এখন দলে দলে আমেরিকায় আসছে।
সাবেক এই প্রেসিডেন্ট প্রশ্ন রেখে বলেন, ‘যুদ্ধে বুশ ট্রিলিয়ন ডলার ব্যয় কেন করেছিলেন?
এ অর্থ ব্যয়ই লাখো মানুষের মৃত্যুর কারণ।’