আইপিএল খেলতে সাকিব আল হাসানের সঙ্গে গত রবিবার রাতেই সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের।
কিন্তু ভিসা জটিলতায় এক দিন পিছিয়ে যায় বাঁহাতি এ পেসারের যাত্রা।
অবশেষে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে গতকাল রাতে দেশ ছেড়েছেন তিনি।
গতকাল সন্ধ্যায় মুস্তাফিজুর রহমান বলেছেন, ‘ব্যাগ রেডি করছি।
আজ (গতকাল) রাতেই যাচ্ছি।
সবার কাছে দোয়া চাই, যেন ভালো খেলতে পারি।’
দুবাই পৌঁছে কোয়ারেন্টাইন শেষে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি।
গত মে মাসে করোনার কারণে ভারতের মাটিতে স্থগিত হয়েছিল আইপিএল।
পরে বাকি অংশ আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে আইপিএল। আসন্ন টি-২০ বিশ্বকাপও হবে আমিরাতে।
তাই এ টুর্নামেন্টে খেলে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারবেন সাকিব-মুস্তাফিজ।