ইরানের একটি বিমান মানবিক ত্রাণ সামগ্রী নিয়ে আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
তালেবান গোষ্ঠীর হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর এই প্রথম ইরান এ ধরনের মানবিক ত্রাণ পাঠালো।
ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, ত্রাণবাহী এ বিমানে ইরানের অন্তত এক ডজন কূটনীতিক রয়েছেন।
মাহান এয়ারলাইন্সের বিমানটি আজ (বুধবার) কাবুলে পৌঁছায়।
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র মাশহাদ শহর থেকে ১৯ জন আরোহী নিয়ে বিমানটি আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়।
আফগানিস্তান থেকে ২৬ জন যাত্রী নিয়ে বিমানটি মাশহাদ শহরে ফিরে আসবে।