প্রথমবার ডানা মেলল দ্রুততম বৈদ্যুতিক উড়োজাহাজ

প্রথমবারের মতো আকাশে ডানা মেলেছে বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক উড়োজাহাজ।

ব্রিটিশ অটোমোবাইল সংস্থা রোলস রয়েসের স্পিরিট অব ইনোভেশন নামের জেটটি ১৫ মিনিটের প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে।
বিমানটি ৫০০ অশ্বশক্তির বৈদ্যুতিক পাওয়ারট্রেন দিয়ে চালিত।
স্পিরিট অব ইনোভেশনের এমন ব্যাটারি তৈরি করা হচ্ছে, যেন উড়োজাহাজের গতি ঘণ্টায় ৪৮০ কিলোমিটারের বেশি হয়।
এমনটি হলে উড়োজাহাজ খাতে বিশ্ব রেকর্ড তৈরি হবে।
রোলস রয়েস গ্রাহকদের উড়োজাহাজের জন্য একটি সম্পূর্ণ বৈদ্যুতিক ব্যবস্থা উন্মুক্ত করেছে, যা উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে।
উড়োজাহাজটির প্রথম উড্ডয়ন বিশ্বজুড়ে পরিবেশবান্ধব আকাশপথ ভ্রমণের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.