পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করেছে নিউজিল্যান্ড: শোয়েব আখতার

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল।
খেলার সব আয়োজনই প্রস্তুত ছিল। কিন্তু শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি কোনো দলেরই।
প্রথম ওয়ানডে শুরুর কয়েক মিনিট আগে সফর বাতিল করে নিউজিল্যান্ড।
নিরাপত্তা শঙ্কায় কিউইদের এমন সিদ্ধান্তে বিব্রত পাকিস্তান ক্রিকেট বোর্ড।
হঠাৎ নেওয়া এমন সিদ্ধান্তের কারণে তুমুল সমালোচনায় পড়ে যায় নিউজিল্যান্ড।
এবার নিউজিল্যান্ডের সমালোচনায় মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

নিউজিল্যান্ডের এই সফর বাতিলের বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না শোয়েব আখতার।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোয়েব আকতার লিখেছেন, ‌’নিউজিল্যান্ড পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করেছে।‌’

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে কথা বলেছেন শোয়েব।
তার মতে, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের এমন আচমকা সিদ্ধান্ত পাকিস্তানের ক্রিকেটে বড়সড় ধাক্কা দিতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.