স্কুলে যেতেও অনুমতি পেল না আফগান মেয়েরা

নবগঠিত তালেবান সরকারে রাখা হয়নি কোনো নারী সদস্যকে।
বন্ধ করে দেওয়া হয়েছে নারী-পুরুষের সহশিক্ষা কার্যক্রম।
ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে নারী ফুটবল দলটিও।
তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে নারীদের প্রতি ‘না’বলার এই তালিকায় এবার যুক্ত হয়েছে স্কুলগামী ছাত্রীরাও।

শুক্রবার জারি করা নতুন এক আদেশে তালেবান জানিয়েছে, শনিবার থেকে শুধু পুরুষ শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে যাবেন।

নতুন আদেশে তালেবানের উচ্চ শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি বলেছেন, গ্রেড ৭ থেকে ১২ পর্যন্ত শুধু ছেলেদের জন্য শনিবার থেকে স্কুল খোলা হবে।

ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি আরও জানায়, ওই আদেশে মেয়েদের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.