শঙ্কা সত্যি হল, পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ড

অক্টোবরে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড পুরুষ ও নারী ক্রিকেট দলের।
তবে সফরটি বাতিলের সিদ্ধান্ত জানিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংলিশ পুরুষ ক্রিকেট দল ২০০৫ সালের পর পাকিস্তান সফর করেনি।
আর নারী ক্রিকেট দল কখনোই পাকিস্তানে খেলতে যায়নি।

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর দিন সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।
‘সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি থাকায়’ সফর বাতিলের কথা জানায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এরপর থেকেই ইংলিশদের পাকিস্তান সফর স্থগিত হওয়ার গুঞ্জন চলছিল।
শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো।

বিবৃতিতে ইসিবি লিখেছে, ‘আমরা জানি ওই অঞ্চলে ভ্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে।’

করোনাভাইরাসের কারণে এমনিতেই নানা সীমাবদ্ধতার মধ্যে খেলোয়াড়রা খেলে যাচ্ছে।
এ অবস্থায় পাকিস্তান সফর ক্রিকেটারদের ওপর আরো মানসিক চাপ তৈরি করবে বলে মনে করছে ইংলিশ ক্রিকেট বোর্ড।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.