এসএটিভির সঙ্গে ইউরো বাংলা সিটি চুক্তি স্বাক্ষর

তৃতীয় প্রজন্মের স্যাটেলাইট টেলিভিশন এসএটিভির ইংলিশ নিউজের স্পন্সর হলো আবাসন প্রতিষ্ঠান ইউরো বাংলা সিটি লিমিটেড।

সম্প্রতি এসএটিভির প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এসএটিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আক্তার শেলী এবং ইউরো বাংলা সিটির ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় এসএটিভির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নূর এ আলম রুবেল, ইউরো বাংলা সিটির চেয়ারম্যান মনির হোসেন, এসএটিভির নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন, সিওও আব্দুল মাবুদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় এসএটিভির পরিচালক নূরে আলম জানান, ভবিষ্যতেও দুই প্রতিষ্ঠানের সু-সম্পর্ক অব্যাহত থাকবে।

সম্পর্ক উন্নয়নের প্রত্যয় জানিয়ে ইউরো বাংলা সিটির চেয়ারম্যান মনির হোসেন জানান, যে কোন সংকটে পাশে থাকবে ইউরো বাংলা সিটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.