‘মোস্তাফিজের ওভার শেষের জন্যই রেখেছিলাম’

মঙ্গলবার রাতে মোস্তাফিজুর রহমানকে দিয়ে আইপিএলের ফিরতি পর্বে নিজেদের বোলিং ইনিংসের সূচনা করেছে রাজস্থান রয়্যালস।
প্রথম ওভারটিতে মাত্র ৪ রান খরচ করেন দ্য ফিজ।
পরে ইনিংসের ১৯তম ওভারে নিজের শেষ ওভার করতে এসেও ঠিক ৪ রান দেন এ বাঁহাতি পেসার।

সমীকরণ যখন ১২ বলে ৮ রান; তখন নিজের শেষ ওভারে ৪ রান দেয়ার মাধ্যমেই ম্যাচ মোড় ঘুরিয়ে দেন মোস্তাফিজ।
পরে ইনিংসের শেষ ওভারে মাত্র ১ রান খরচ করে রাজস্থানকে ২ রানের অবিশ্বাস্য এক জয় এনে দেন ২০ বছর বয়সী তরুণ ডানহাতি পেসার কার্তিক তিয়াগি।

এমন শ্বাসরুদ্ধকর এক জয়ের পর প্রেজেন্টেশনে রাজস্থান অধিনায়ক স্যামসন জানিয়েছেন, মোস্তাফিজের প্রতি নিজের আস্থার কথা।
বাংলাদেশি পেসারের সামর্থ্যে ভরসা থাকায় তাকে শেষ দিকের কঠিন ওভারগুলোর জন্যই রেখে দিয়েছিলেন সানজু। যার ফলও তিনি পেয়েছেন।

ম্যাচ শেষে সানজু স্যামসন বলেছেন, ‘শেষপর্যন্ত বিশ্বাস রেখেছিলাম যে আমরা জিততে পারবো।
আমরা জানতাম আমাদের হাতে স্পেশাল বোলার রয়েছে।
আমি শেষের জন্যই মোস্তাফিজের ওভার রেখেছিলাম।
ইয়র্কার, বিশেষ করে ওয়াইড ইয়র্কার নিয়ে আত্মবিশ্বাসী ছিলো তিয়াগি।
নতুন ব্যাটসম্যানদের বিপক্ষে তা দারুণ কাজে লাগিয়েছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.