বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ: মোহাম্মদ আশরাফুল

বাস্তবতা কঠিন হলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।
আশা প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড তারুণ্যনির্ভর হলেও শেষ কয়েকটি সিরিজের সফলতা কাজে লাগবে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া আমিরাতের স্পোর্টিং উইকেট টাইগারদের জন্য চ্যালেঞ্জিং হবে বলেও মনে করেন অ্যাশ।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, ‌‘স্বপ্ন দেখি এবারের বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে।
যদিও বাস্তবতা কঠিন তবুও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
গেল তিন সিরিজে টাইগারদের পারফরমেন্সেই জানান দিচ্ছে সেটি।
তবে চ্যালেঞ্জ আছে বেশ।
ঘরের মাঠে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ভালো করবে বাংলাদেশ।
বেশ কয়েকজন তরুণ দলে সুযোগ পেয়েছেন। তাদের চ্যালেঞ্জ নিতে হবে।‌’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.