‘দেশটি বাংলাদেশ হলেও তারা পাকিস্তানের মতো করতো’

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফর বাতিল করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজা।
তার মতে এর মাধ্যমে আরও একবার অর্থের দাপট প্রমাণিত হয়েছে এবং দলগুলোর দ্বৈত নীতি প্রকাশ পেয়েছে।

গত শুক্রবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগেই পুরো সফর স্থগিত করে দিয়ে পাকিস্তান ছেড়ে চলে গেছে নিউজিল্যান্ড।
তাদের দেখাদেখি একই নিরাপত্তা শঙ্কার কথা বলে আগামী মাসের পাকিস্তান সফর বাতিল করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও।

অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজার মতে, মূলত অর্থের ক্ষমতার কারণেই এমন সিদ্ধান্ত নিতে পেরেছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড।
দেশটি পাকিস্তান না হয়ে বাংলাদেশ হলেও তারা এমনই করতো বলে মনে করেন খাজা।
কিন্তু ভারতের সঙ্গে তা করতে পারতো না বলে মন্তব্য করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত এ ক্রিকেটার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.