মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনা মহামারি কোনো একক দেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সঙ্কট।
কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশের পক্ষে এককভাবে এ সমস্যা নির্মূল করা সমাধান সম্ভব নয়।
বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের পর কোভিড-১৯ ভার্চ্যুয়াল সম্মেলনে তিনি এমন কথা বলেন।
এ সময় তিনি উন্নয়নশীল ও নিম্ন আয়ের দেশগুলোকে বিনামূল্যে আরও ৫০ কোটি ডোজ টিকা সহায়তার ঘোষণা দেন।
এসব টিকা জন্য ফাইজার থেকে অলাভজনক মূল্যে সংগ্রহ করা হবে।
যার জন্য খরচ হবে ৩৭ কোটি মার্কিন ডলার।