নরেন্দ্র মোদীর জন্মদিনে রেকর্ড গড়তে মৃতদেরও ‘টিকা দেওয়ার’ অভিযোগ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে করোনাভাইরাসরোধী টিকাদানে বিশ্বরেকর্ড গড়ার দাবি করেছে ক্ষমতাসীন দল বিজেপি।
কিন্তু সময় যত যাচ্ছে, বিষয়টি যেন ততটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে।
অভিযোগ উঠেছে, মৃত ব্যক্তিদের নামেও টিকাগ্রহণের সনদ ইস্যু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
শুধু তাই নয়, টিকা না নিয়েও নাকি অনেকে সনদ পেয়েছেন।
বিশেষ করে, বিজেপিশাসিত রাজ্যগুলো থেকে বেশি পাওয়া যাচ্ছে এ ধরনের অভিযোগ।

স্থানীয় দৈনিক সংবাদ প্রতিদিন জানায়, গত ১৭ সেপ্টেম্বর ছিল নরেন্দ্র মোদীর জন্মদিন।
সেদিনই করোনার টিকাদানে রেকর্ড গড়ে ভারত।
একদিনে প্রায় আড়াই কোটি টিকা দেওয়া হয়েছে বলে দাবি করছে কেন্দ্রীয় সরকার।
এর মধ্যে মধ্য প্রদেশে একদিনে ২৭ লাখ টিকা দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু সেই রাজ্য থেকেই একের পর এক অভিযোগ সামনে আসছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.