আজ রাতেই বিশ্বকাপ খেলতে ওমান যাবে বাংলাদেশ জাতীয় দল

প্রাথমিক পর্ব শুরু ১৭ অক্টোবর, ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব করলে এখনো বাকি দুই সপ্তাহ; কিন্তু টিম বাংলাদেশ এই ১৪ দিন আগেই যাবে ওমান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বের সত্যিকার প্রস্তুতিটাও হবে ওমানেই।

আর সে লক্ষ্যে আজ ৩ অক্টোবর রাতে শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপ যাত্রা।
রোববার রাত ১০টা নাগাদ চার্টার্ড ফ্লাইটে করে ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশ্যে আকাশে উড়বে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

করোনা নিয়ম মেনেই দেশ ছাড়ার আগে গতকাল কোভিড টেস্ট হয়েছে পুরো দলের।
শনিবার রাত ১১টা পর্যন্ত মেইলে সবার কোভিড টেস্টের রিপোর্ট হাতে না আসায় বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.