টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে আবারও রদবদল। দলে এবার সুযোগ হয়েছে শোয়েব মালিকের। শোয়েব মাকসুদের বদলে জায়গা পেলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
গেল বুধবার চোটের কারণে হাঁটতে অসুবিধা হচ্ছিল মাকসুদের। তাই হাসপাতালে যেতে হয় তাকে।
সেখানে এমআরআই করানো হয়। এরপরই শোয়েব মালিককে খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়। বলে জানান, পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম।
২০০৭ সালে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের প্রথম আসরেই পাকিস্তানের হয়ে অংশ নেন মালিক। ২০০৯ সালে শিরোপ জয়ী দলের সদস্য ছিলেন।
২০১০ সালে অংশ না নিলেও ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে দেশের জার্সিতে অংশ নেন টি-টোয়েন্টি বিশ্বকাপে।