১৫ নভেম্বর চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা

করোনা পরিস্থিতির কারণে দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভারতীয় পর্যটন ভিসা। পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী ১৫ নভেম্বর থেকে সবার জন্য খুলে দেয়া হচ্ছে ভারতের পর্যটন ভিসা।

আগামী ১৫ নভেম্বর থেকে পর্যটন ভিসায় ভারত ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরাও। থাকছে না কোয়ারেন্টিন অথবা বাড়তি কোনো নিয়মের ঝামেলা।
তবে করোনার অন্যান্য বিধিনিষেধগুলো মেনে চলতে হবে। সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এসব কথা বলেন।

বাংলাদেশি পর্যটকদের স্বাগত জানাতে অপেক্ষা করছে ভারতও উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইসামী জানান, আগামী ১৫ নভেম্বর থেকে ভিসা চালু হচ্ছে। করোনার সকল বিধিনিষেধ মেনে চলতে হবে। কারণ, ভারত ও বাংলাদেশের মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি আমরা চাই না।
কোয়ারেন্টিন লাগবে না, আলাদা করে বিশেষ কোনো ব্যবস্থারও প্রয়োজন নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.