বিশ্বকাপের ‘লিডিং লাইট’র তালিকায় সাকিব আল হাসান

ঠিক এক সপ্তাহ পর শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর।
এর আগে বিশ্বকাপের প্রথম ছয় আসরে আলো ছড়ানো দশ ক্রিকেটারকে আলাদা করেছে আইসিসি।
যাদেরকে নাম দেয়া হয়েছে ‘লিডিং লাইট’ হিসেবে।

আইসিসির এই লিডিং লাইটের তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।
যিনি আগের ছয় আসরে ব্যাটে-বলে প্রমাণ করেছেন নিজের সামর্থ্য।
২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত ছয় আসরে ২৫ ম্যাচ খেলে ৫৬৭ রান ও ৩০ উইকেট নিয়েছেন সাকিব।

লিডিং লাইটের ফিচারে সাকিবের ব্যাপারে লেখা হয়েছে, ‘লিডিং লাইটের তালিকার একমাত্র খেলোয়াড় সাকিব আল হাসান, যিনি কখনও টি-টোয়েন্টির সেমিফাইনাল খেলেননি।
এটাই সাকিবের অন্যতম কৃতিত্ব যে তুলনামূলক কম শক্তির দলে খেলেও নিজেকে বারবার মেলে ধরেছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.