২৮ অক্টোবর শুরু ভিস্তারার ঢাকা-দিল্লী রুটের ফ্লাইট

করোনাভাইরাস মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের ঢাকায় চালু হচ্ছে ভারতের শীর্ষ এয়ারলাইন্স ভিস্তারার ফ্লাইট।
আগামী ২৮ অক্টোবর থেকে ঢাকা-দিল্লী রুটে সপ্তাহে তিনদিন সরাসরি ফ্লাইট চালাবে এয়ারলাইন্সটি।
প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালিত হবে।
এ দিনগুলোতে দিল্লী থেকে ভোর সাড়ে ৬টায় ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হবে।
ঢাকা থেকে সকাল সাড়ে ১০টায় ফ্লাইট ছাড়বে এবং স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় ফ্লাইট দিল্লীতে অবতরণ করবে।
যাত্রীদের জন্য ঢাকা-দিল্লী-ঢাকা রুটে সর্বনিম্ন রিটার্ন ভাড়া ধরা হয়েছে ১৭ হাজার ৩৯৯ টাকা।
দিল্লী ঢাকা-দিল্লী­রুটের যাত্রীদের জন্য ভাড়া ১৫ হাজার ৮৯৯ রুপী নির্ধারণ করা হয়েছে।

ভিস্তারা এয়ারলাইন্সটির বাংলাদেশের এজেন্ট মাস ট্রাভেলস ট্যুরের স্বত্বাধিকারী সোহাগ হাসান জানিয়েছেন, করোনাভাইরাস পরবর্তী যাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বাত্মক পদক্ষেপ নেয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.